Home 1stpage ভ্লাদিমির পুতিনের গোপন বিয়ে!!

ভ্লাদিমির পুতিনের গোপন বিয়ে!!

77
0

ইউরোবিডি২৪নিউজঃ আবারও আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন বিয়ের খবর। লোকমুখে বলাবলি হচ্ছে যে, সাবেক অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভাকে গোপনে বিয়ে করেছেন পুতিন। আর সে জন্যই সমপ্রতি তিনি স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটিয়েছেন।

এতদিন এ বিষয়টি লোকমুখে বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে মুখরোচক কাহিনী হিসেবে প্রচার পেয়েছে। কিন্তু এবার পুতিনকে এ বিষয়ে আক্রমণ করে বসেছেন তার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যাক্সেই নাভালনি। তিনি বলেছেন, আমাকে বলা হয়েছে পুতিন ও কাবায়েভা গোপনে বিয়ে করেছেন। এতদিন বিভিন্ন জনের মুখে এসব কথা শোনা গেছে। দেখা গেছে, ইন্টারনেটে রিপোর্ট। কিন্তু এবার সরাসরি রাজনৈতিক ব্যক্তি পুতিনকে এভাবে অভিযুক্ত করে বসলেন! এতে ক্রেমলিনের মুখ খুললো।

ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে নাভালনির ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, অ্যালিনা কাবায়েভার সঙ্গে পুতিনের বিয়ে হয় নি। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, এসব ইন্টারনেটের অপপ্রচার। তিনি বলেছেন, এ বিষয়টি আমরা বার বারই বলেছি। ওদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি’র সাবেক কর্মকর্তা ও বর্তমান প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন ২০১৮ সালে ফের রাশিয়াতে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারেন। তিনি প্রথম নির্বাচিত হন ২০০০ সালে। পর পর দু’ দফায় তিনি ক্ষমতায় ছিলেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি টানা তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারেন নি। ফলে মাঝে এক দফায় প্রেসিডেন্ট বানান তারই একান্ত অনুগত দমিত্রি মেদভেদেভকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here