Home 1stpage বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় মডেল সারিকা!!!

বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় মডেল সারিকা!!!

69
0

ইউরোবিডি২৪নিউজঃ জনপ্রিয়তা ও খ্যাতির শীর্ষে এসে এবার বিয়ের ঘোষণা দিলেন সারিকা। কিছুদিন আগে হঠাৎ তিনি টিভি মাধ্যমে তার ক্যারিয়ার গড়ায় অনাগ্রহ প্রকাশ করেন। অনেকেই যদিও এই সিদ্ধান্তকে একেবারেই ভালো চোখে দেখেন নি। অনেকেই বলেছেন তার টিভি থেকে সরে যাবার কারণ ছিল মাদক। কিন্তু সারিকার পরিবার তা অস্বীকার করেন। এসব ঘটনার পর আবার বিয়ের কথা তুলে আলোচনার কেন্দ্র হলেন সারিকা।

এবার বিয়ে করে সংসারী হচ্ছেন তিনি। যদিও ১১-১১-২০১১ইং সালেই নীরবের সঙ্গে সারিকার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তা মনোমালিন্যের কারণে কিছুটা বিলম্ব হওয়ায় পরবর্তীতে আর বিয়েতে গড়ায়নি। গত বছর থেকেই মিডিয়ায় জোরসে কাজ করতে থাকেন সারিকা। দেখা গেছে একের পর এক নাটক, টেলিফিল্মে অভিনয়ে মাসজুড়েই ব্যস্ততায় ডুবেছিলেন তিনি। এমনও দেখা গেছে দুই ঈদে সারিকা অভিনীত সর্বাধিক সংখ্যক নাটক প্রচার হয়েছে। আর বিজ্ঞাপনে তার উপস্থিতি ছিল তো চোখে পড়ার মতোই। ইতিমধ্যে বিয়ের পাত্র দেখার কাজ শুরু হয়েছে বলে সারিকার ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়।

চলতি বছরে হঠাৎ করে সারিকা কাজ কমিয়ে দিয়েছেন। অনুরোধে দু-একটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও নিয়মিত অভিনয় ও মডেলিং করবেন না বলে জানান দিয়ে দেন নির্মাতাদের। কিন্তু কিছু নাছোড়বান্দা নির্মাতা গত কয়েক মাসে এই মডেল-অভিনেত্রীর সিডিউল নিতে পিছু ঘুরতে ঘুরতে যখন হয়রান, তখন বলছেন সারিকার স্বভাব চরিত্র ভাল নয়। সিডিউল দিলে মেনটেইন করে না। মনে হয় নেশা-টেশায় আসক্ত হয়ে গেছে। শুনেছি পারিবারিকভাবে সেই নেশা থেকে বিরত রাখার ট্রিটমেন্ট চলছে বাসাতেই। এ প্রসঙ্গে নির্মাতাদের এসব কথার তীব্র নিন্দা জানিয়েছে সারিকার পরিবার। সারিকার ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, এমন কিছু হওয়ার প্রশ্নই আসে না। বছরের শুরুতেই সারিকা শ্রীলঙ্কার কলম্বোতে বেড়াতে গেছেন কিছুদিনের জন্য। দেশে ফিরে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপর রুটিন মাফিক চলাফেরা চলতে থাকে তার। নির্দিষ্ট সময়ে পড়াশোনা, আড্ডা দেয়া আর মাঝে মধ্যে মিডিয়ায় কাজ করা। তবে এ সময়টায় ফেসবুক এবং কাছের বন্ধুদের সঙ্গে মেতে ছিলেন সারিকা। তাছাড়া কয়েকদিন আগে সারিকা তার চাচার বাড়ি বগুড়ার খান্ডার নতুনপাড়ায় গিয়েছিলেন। পারিবারিকভাবেই বেড়াতে গিয়েছিলেন সেখানে। সারিকা বলেন, আমাকে নিয়ে অনেক কথাই হচ্ছে। আর এসবই হচ্ছে মিডিয়ায় নিয়মিত কাজ না করার কারণে।

সারিকা বলেন, আমি আগেই বলেছি, প্রায় অর্ধযুগ আগে শখ থেকেই মিডিয়ায় কাজ শুরু করি। ২০১০ সালে এসে তা পরিপূর্ণতা পায়। এক দু’বছর টানা কাজ করেছি এবং যা করেছি সিরিয়াসলি করেছি। তখনই বলেছিলাম, মিডিয়া নিয়ে সারা জীবন কাটানোর কোন ইচ্ছা নেই। কয়েক বছর কাজ করবো। তারপর একটা বিয়ে করবো। দু’জনার ছোট্ট একটা সংসার হবে। স্বামী সকালে কাজে বের হবে। যাওয়ার সময় তাকে তৈরি করে দেবো। আর কাজ শেষে সে বাসায় ফেরার পর দু’জনে মজায় মজায় কিছুটা সময় কাটাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here