ইউরোবিডি কমিউনিটি সংবাদ : লা কর্ণভে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের শুভ উদ্বোধন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও লা কর্ণভের মেয়র জিল পুকস আনুষ্ঠানিকভাবে এ স্কুলের উদ্বোধন করেন।