Home 1stpage গুপ্তচরবৃত্তির জন্য জাপানের কাছে ক্ষমা চাইলেন বারাক ওবামা

গুপ্তচরবৃত্তির জন্য জাপানের কাছে ক্ষমা চাইলেন বারাক ওবামা

77
0

f8d2a820afc6874398cd539cf3a14781_XLআন্তর্জাতিক: গুপ্তচরবৃত্তির জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাপানের প্রধানমন্ত্রীর মুখপাত্র ইয়োশিহিদে সুগা (বুধবার) এ কথা জানিয়েছেন।

 ওবামা বলেছেন, “মার্কিন গোয়েন্দাবৃত্তির কারণেই জাপানে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় তিনি নিজে খুবই দুঃখিত।”

 ইয়োশিহিদে জানান, দু নেতা আজ সকালে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ওবামাকে অ্যাবে বলেছেন, “যদি জাপানের জনগণ এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে তাহলে দু দেশের মধ্যকার বিশ্বস্ত সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে।”

 গত মাসে খবর বের হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ জাপানের সরকারি কর্মকর্তা ও কোম্পানিগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে। অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিক্‌স এ খবর ফাঁস করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here