Home Community France ফ্রান্স জেএসডি সমর্থক গোষ্ঠির সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত

ফ্রান্স জেএসডি সমর্থক গোষ্ঠির সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত

72
0
11885377_581126105359762_1247853018696315397_nমোঃ ফজলুল করিম শামীম
প্যারিস, ফ্রান্স
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
গত ১৫ আগস্ট, শনিবার ফ্রান্স এর রাজধানী প্যারিসের ক্যাথসিমার এক হলে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আ স ম আব্দুর রব এর উপস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি, ফ্রান্স এর সম্মেলন’২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি, ফ্রান্স এর পুনরায় যথাক্রমে সভাপতি এমরান আহাম্মদ আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুদ ও সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার নির্বাচিত হয়েছেন। সেই সাথে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিও অনুমোদন করেন আ স ম আব্দুর রব।

শনিবার বিকেলে এক উৎসব মুখর পরিবেশে প্যারিসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি, ফ্রান্স এর সম্মেলন অনুষ্ঠানে উক্ত সংগঠনের সভাপতি এমরান আহাম্মদ (আলম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আ স ম আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি, ফ্রান্স এর সহ সভাপতি কাজী লুতফর কবির মহিম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ইউরোপীয় ইউনিয়ন জেএসডির সমন্বয়ক ফজলুর রহমান, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস তানিয়া রব, বাংলাদেশ ভিউ ফ্রান্স এর সভাপতি মনসুর চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সমর্থক গোষ্ঠি, ফ্রান্স এর সাধারণ সম্পাদক রেজাউল করিম (মাসুদ), সহ সভাপতি হাবিবুর রহমান, বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার ও সদস্য মোঃ আতাউর রহমান প্রমুখ।

বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলনের। আর শেষ হয় আগামীতে বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের উন্নয়নে জেএসডির এই পুনঃনির্বাচিত নেতৃবৃন্দের বলিষ্ঠ ভূমিকার প্রতি সুদৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here