Home Community UK ঈদের নামাজ পড়লেন টিউলিপ সিদ্দিক

ঈদের নামাজ পড়লেন টিউলিপ সিদ্দিক

64
0

eid tulipসৈয়দ আনাস পাশা:

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ব্রিটিশ এমপি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় তার নির্বাচনী এলাকা কিলবার্ন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে তিনি এই নামাজ আদায় করেন।

হাফিজ মাওলানা শেখ ইউসুফের ইমামতিতে ঈদের নামাজে টিউলিপের সাথে ছিলেন লন্ডন বারা অব ব্রেন্টের ডেপুটি মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদ এবং তাঁর দুই নির্বাচনী ক্যাম্পেইনার মতছির চৌধুরী জনি ও আলী আকবর চৌধুরী প্রমুখ।

নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি ব্রিটেন ও বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ শুভেচ্ছা জানান।

টিউলিপ বলেন, আমাদের ঈদ বহু ধর্মের দেশ ব্রিটেনের কমিউনিটি ঐক্য সুদৃঢ় করে। ধর্মীয় চেতনা অপশক্তি মোকাবেলায় আমাদের সাহস যোগায়।

রোববার (১৯ জুলাই) পূর্ব লন্ডনে একটি ঈদ রিসিপশনে যোগদানের কথা রয়েছে টিউলিপের। ঐ রিসিপশনে উপস্থিত থাকবেন কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

উল্লেখ্য,ব্রিটেনের মসজিদগুলোর জুমা ও ঈদ জামাতে পুরুষদের সঙ্গে আলাদা দুরত্বে নারীরাও নামাজ আদায় করে থাকেন। এবারের প্রতিটি ঈদ জামাতে প্রচুর নারী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here