Home 1stpage ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

69
0

eid paris1ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে যথাযথ ধর্মীয়  মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য মুসলিম কমিউনিটির পাশাপাশি বাংলাদেশী মুসলিম কমিউনিটিও ঈদুল ফিতর উদযাপন করেছে। কর্ম ব্যস্ত প্রবাস জীবনে ঈদের নামাজই ঈদ উদযাপনের মুল আকর্ষন। ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং মেট্রো হোস জামে মসজিদে বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন।  ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট থেকে  শুরু হয়ে মোট পরপর ৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশী কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল ৭টা থেকে শুরু হয়ে এক ঘন্টা বিরতিতে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয়। মেট্রো হোস বাংলাদেশী মসজিদে  ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্ম ব্যস্ততা ও সময়ের অভাবে অনেকেই আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশের কমিউনিটি মসজিদ গুলোতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

eid paris

প্রতিটি মসজিদেই নামাজ শেষে দেশ ও জতির কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাযাত করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

মোনাযাত শেষে বাংলাদেশীরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here