Home Community France ফ্রান্সে ফেনী জিলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে ফেনী জিলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

66
0

feni2ইউরোবিডি কমিউনিটি সংবাদ : ফ্রান্সের উবারভিলিয়ে বাংলাদেশী জামে মসজিদে ১২ই জুলাই রবিবার ফেনী জিলা সমিতি, ফ্রান্সের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ফ্রান্সে বসবাসরত সর্ব স্তরের ফেনীবাসীর পাশাপাশি, বাংলাদেশ দুতাবাসের প্রতিনিধি, কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ,  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ ফ্রান্সের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি কামাল উদদীন ও সাধারণ সম্পাদক তুহিন প্রবাস জীবনের শত কর্ম ব্যস্ততার মাঝেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্যে সকলের প্রতি অভিন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে ফেনী জিলার কৃতি সন্তান এবং কমিউনিটির হারানো মানিক মরহুম শহীদুল আলম মানিকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পাশাপাশি ইফতার মাহফিল থেকে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় ।

জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় শেষে দেশীয় সংস্কৃতির ও স্বাদের ইফতার পরিবেশনের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

feni feni1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here