Home 1stpage শিক্ষার ব্যয় মেটাতে ব্রিটেনের শিক্ষার্থীরা কুপথে উপার্জনের দিকে ঝুঁকছে

শিক্ষার ব্যয় মেটাতে ব্রিটেনের শিক্ষার্থীরা কুপথে উপার্জনের দিকে ঝুঁকছে

78
0

uk ইউরো সংবাদ: ব্রিটেনের শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় মেটানোর তাগিদে জুয়া খেলাসহ নিষিদ্ধ পেশায় জড়িয়ে পড়তে এবং কুপথে অর্থ উপার্জনের দিকে অধিক মাত্রায় ঝুঁকতে বাধ্য হচ্ছে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

 সেভ দ্যা স্টুডেন্ট নামের একটি সংস্থার চালানো এ জরিপে দেখা গেছে, অর্থ উপার্জনের তাগিদে এরইমধ্যে ৭ শতাংশ শিক্ষার্থী কুপথকে বেছে নিতে বাধ্য হয়েছে।  আয়ের ভারসাম্য বজায় রাখার জন্য ৬ শতাংশ শিক্ষার্থী জুয়া খেলায় জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে।

 জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ শতাংশই অকপটে স্বীকার করেছেন, জুয়া খেলাসহ কুপথে অর্থ উপার্জনের কথা তারা ভাবতে বাধ্য হচ্ছেন। তারা বলেছেন, দেনা মেটানোর তাগিদে এসব পন্থার কথা ভাবতে বাধ্য হচ্ছেন তারা।

 এতে আরো বলা হয়েছে, গড়ে  একজন ব্রিটিশ শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৪৫ পাউন্ড স্টারলিং ব্যয় করতে হয়। এর মধ্যে ঋণ হিসেবে সে পেয়ে থাকে ৪৮০ পাউন্ড স্টারলিং।

 আর্থিক সহায়তার জন্য ৭০ শতাংশের বেশি শিক্ষার্থীকে তাদের মা-বাবার ওপর ভরসা করতে হয়। এ ছাড়া, প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থীকে পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য পার্ট টাইম চাকরির সন্ধান করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here