Home 1stpage খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা ও সফলতার জন্য উমরা পালন

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা ও সফলতার জন্য উমরা পালন

67
0

ksaবিশ্বজুড়ে বাংলা:
সৌদিআরব: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
আশু সুস্থ্যতা, দীর্ঘ জীবন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী
শক্তির দ্বারা সরকার বিরোধী আন্দোলনের সফলতা কামনা করে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ
তাওয়াফ এবং পবিএ উমরাহ পালন করেছেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে
প্রায় দুইশত নেতা কর্মী।

আজ টেলিফোনে আহমদ আলী মুকিব নিশ্চিত করেছেন, তার নেতৃত্বে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের
নেতা কর্মীরা একত্রিত হয়ে গত রাতে আল্লাহর ঘর তাওয়াফ এবং উমরাহ পালন করেছেন। আহমদ আলী
মুকিব জানালেন, তারা প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে লাব্বায়েক লা শরীক ধবনির সাথে
তাদের প্রিয় দেশ নেিএ বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের সুস্থ্যতা এবং তারেক
রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চলমান আন্দোলনের সফলতায় সর্ব
শক্তিমান আল্লাহর সাহায্য কামনা করেছেন।

টেলিফোনে আহমদ আলী মুকিব আরো জানালেন, তারা সকলে মিলে আল্লাহর ঘর তাওয়াফের সময় মহান
আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং চলমান আন্দোলনে যে সকল ভাইয়েরা নিহত
হয়েছেন তাদের রুহের আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন।

আহমদ আলী মুকিব জানালেন তাদের এই উমরাহ এবং মোনাজাত বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য
বিশেষ প্রয়াস বলে প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here