Home আন্তর্জাতিক ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ: ২৪ ঘন্টায় নিহত আরো ১৬ জন

ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ: ২৪ ঘন্টায় নিহত আরো ১৬ জন

71
0

 ucrainইউরো সংবাদ: ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষে  গত ২৪ ঘন্টায়  আরো অন্তত ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

 (মঙ্গলবার) এ খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির সরকার ও বিদ্রোহী কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দেবালতসেভে পাঁচ জন,  দোনেস্কের আশপাশে ছয় জন এবং প্রতিবেশী লুগানস্কে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে।

 ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পরিপ্রক্ষিতে এসব হতাহতের খবর এলো।

 দেবালতসেভে ইউক্রেনের সেনাবাহিনী এবং বিদ্রোহী রুশপন্হি অস্ত্রধারীদের  মধ্যে এখনো তীব্র সংঘর্ষ চলছে। সেখানে রুশপন্হি অস্ত্রধারীরা ইউক্রেনের সেনাবাহিনীকে ঘিরে রেখেছে বলে এর আগের খবরে জানানো হয়।

 এদিকে, রুশপন্হি বিদ্রোহী নেতারা সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী যোদ্ধার সংখ্যা এক লাখ পর্যন্ত বাড়াতে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here