Home Community UK বৃটেনের বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বৃটেনের বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত

67
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

বদরুল মনসুর হক:: বৃটেনের ঐতিহ্যবাহী বার্মিংহাম শহরের সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বতস্ফুর্ত জনসমাগমের মধ্য দিয়ে ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।  নানা কর্মসূচীর  মধ্যে বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে পতাকা উত্তোলন, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন কমিউনিটি লিডার আলহাজ্ব মো: নাসির আহমদের সভাপতিত্বে এবং সেন্টারের জেনারেল সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান চৌধুরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রদূত বিশষ্ট বুদ্ধিজীবি ড: তোজাম্মেল টনি হক, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন সেক্রেটারী ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক মনসুর আহমদ মকিস, বার্মিংহাম সিটি কাউন্সিলার আহমেদুল হক এমবিই, বার্মিংহামস্থ সিটি কাউন্সিলার মো: জিয়াউল ইসলাম, বার্মিংহাম শহীদ মিনার কমিটির চেয়ারম্যান গাবরু মিয়া বার্মিংহাম আওয়ামীলীগ সেক্রেটারী মাহবুব আলম চৌধুরী মাখন, বার্মিংহাম জাতীয়পার্টির সহ-সভাপতি কামরুল হাসান চুনু। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হুসাম উদ্দিন আহমদ।

পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতাপালনসহ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান স্বাগত বক্তব্যের পর মূল আলোচনায় অংশ নেন প্রবীণ মুরব্বী আলহাজ্ব আজির উদ্দিন, নূরুল ইসলাম বেলাল, আব্দুল কাদির আবুল, তুতিউর রহমান তুতা, মুক্তিযোদ্ধা কবি শামসুজ্জামান চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, শাহ রুকন আহমদ, জহির উদ্দিন আলি, সেবুল চৌধুরী, আব্দুর রশিদ ভূইয়া, এম এ রশিদ, আনা মিয়া, তফজ্জুল হোসেন চৌধুরী, শাহিদা বেগম চৌধুরী, রুহুল আমিন খাঁন, সিরাজুল ইসলাম তসনু, ফজলু চৌধুরী, সাংবাদিক রিয়াদ আহাদ, সাংবাদিক জয়নাল ইসলাম, সাংবাদিক আব্দুল আহাদ সুমন, মোসাদ্দেক আহমদ শ্যামল, মুস্তাফিজুর রহমান সেলিম, বুলন চৌধুরী, তারেক চৌধুরী, হোসাইন আহমদ, আব্দুল মুহিত, আজাদ আবুল কালাম, শেখ দিপু, শফিকুর রহমান, মঈন চৌধুরী, জামিল আহমদ, আলী আহমদ, শাহীন মিয়া, ফারজানা আক্তার, শাকিল আক্তার ও মিজান রেজা চৌধুরী প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাঙ্গালী জাতি দীর্ঘ লাড়াই সংগ্রাম, আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের দরবারে মর্যাদার সাথে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ নামক আমাদের হৃদয়ের প্রিয় দেশ-পতাকা। বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে নিতে হবে, আজকের স্বাধীনতা দিবসে সবার সহযোগিতার মাধ্যমে আমাদের হৃদয়ের বাংলাদেশকে এগিয়ে নেওয়াই হোক সকলের দৃপ্ত শপথ।

পরে সন্ধানী আর্ট এন্ড কালচারেল গ্র“পের পরিবেশনায় নাট্যকার তারেক চৌধুরীর পরিচালনায় ও মামুস রেজার রচনায় মঞ্চস্থ নাটকে অভিনয়ে অংশ নেন জয়দেব দুলু, আজিজুর রহমান হিরন, জিনিয়া আক্তার জেনি, আব্দুল আহাদ সুমন, সাইদুল ইসলাম জায়েদ, ফজলু রাব্বি, জুনায়েদুর রহমান, মিজান রেজা চৌরুরীসহ অন্যান্যরা।

পরিশেষে জাতীয় সংগীতের মাধ্যমে সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনার পূর্বে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here