Home 1stpage ব্রিটেনে বিচারক পদে সিলেটের স্বপ্নারা

ব্রিটেনে বিচারক পদে সিলেটের স্বপ্নারা

75
0

ইউরো সংবাদ: ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নারী নিয়োগ পেলেন। ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লা গ্রামের প্রবাসী কমিউনিটি নেতা মরহুম মিম্বর আলীর কন্যা। স্বপ্নারা খাতুনের পিতা মিম্বর আলী মুক্তিযোদ্ধের সময় লন্ডন প্রবাসীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। ২০০৫ সালে বাংলাদেশ সরকার তার অবদানের জন্য তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। স্বপ্নারা খাতুন পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বড় ভাই শামীম আহমদ এয়ার স্পেইস ইঞ্জিনিয়ার হিসেবে ব্রিটিশ এয়ার ওয়েজে কর্মরত আছেন। অপর ভাই শফি আহমদ ত্রিপল এফআরসিএসধারী ডাক্তার। তিনি বর্তমানে লন্ডন রয়েল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট হিসেবে কর্মরত। শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে যোগদান করেন। সার্কিট জাজ পদবী ব্রিটেনে ডিস্ট্রিক্ট জাজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাই কোর্টের জাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। উল্লেখ্য যে, স্বপ্নারা সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিনের ভাতিজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here