Home 1stpage ৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন বেরলুসকোনি

৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন বেরলুসকোনি

65
0

ইউরো সংবাদ:  ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তাঁর স্ত্রীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে। যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে বিতর্কিত এই কোটিপতি এবার তাঁর চেয়ে প্রায় ৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন।

ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ভেরোনিকা লারিওর সঙ্গে বেরলুসকোনির আনুষ্ঠানিক ছাড়াছাড়ি সম্পন্ন হয়েছে। এর ফলে তৃতীয় বিয়ের পথ সুগম হয়েছে।

৭৭ বছর বয়সী বেরলুসকোনি এখন ২৯ বছর বয়সী বাদামি চুলের প্রেমিকা ফ্রসেসকা প্যাসকেলকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন। ওই তরুণী ইতিমধ্যে বিয়ের পোশাকও কিনে ফেলেছেন।
লারিওর সঙ্গে ২২ বছর সংসার করেছেন বেরলুসকোনি। চার বছর থেকেছেন আলাদা। ওই সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here