Home 1stpage ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরির সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা প্রেসিডেন্ট ওলাঁদের।

ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরির সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা প্রেসিডেন্ট ওলাঁদের।

69
0

ইউরো সংবাদ: ফ্রান্সের বর্তমান ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়েবেলার সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গতকাল শনিবার তিনি গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
গণমাধ্যমের উদ্দেশে ওলাঁদ বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে ভ্যালেরির সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে।’

কিছুদিন আগে ফ্রান্সের অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে ওলাঁদের কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে দেশটির বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ‘ক্লোজার’। জুলি গায়েত ফ্রান্সের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী। ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওলাঁদের নির্বাচনি প্রচারণার এক বিজ্ঞাপনেও মডেল ছিলেন তিনি।

তাঁদের সম্পর্কের খবর ফাঁসের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সা নেন ভ্যালেরি। এরপর থেকে দুজনের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ভ্যালেরি ত্রিয়েবেলার সম্পর্ক গড়ে ওঠে ২০০৭ সালে। তাঁদের কখনো বিয়ে হয়নি। তবে ওলাঁদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভ্যালেরি দেশটির ফার্স্ট লেডির মর্যাদা পেয়ে এসেছেন।

ওলাঁদ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা জানানোর পর ভ্যালেরিকে এলিজি প্রাসাদ ছেড়ে যেতে অনুরোধ করা হবে বলে স্থানীয় একটি পত্রিকার খবরে গতকাল জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here