Home 1stpage যৌন কেলেংকারির দায়ে দল থেকে পদ হারালেন ব্রিটিশ এমপি

যৌন কেলেংকারির দায়ে দল থেকে পদ হারালেন ব্রিটিশ এমপি

69
0
ব্রিটিশ এমপি মাইক হ্যানকক
ব্রিটিশ এমপি মাইক হ্যানকক

ইউরো সংবাদ: যৌন কেলেংকারির দায়ে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটস দলের এক এমপি-কে।  সুস্পষ্ট যৌন কেলেংকারির জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে দলের মুখপাত্র জানিয়েছেন।

 বুধবার লিবারেল ডেমোক্র্যাটস দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ওই কেলেংকারির বিস্তারিত ফাঁস হওয়ার পর মাইক হ্যানককের সদস্যপদ বাতিল করা হয়েছে। হ্যানকক দক্ষিণ পোর্টসমাউথ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

 হ্যানককের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রিপোর্ট তৈরি করেছেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের নাইজেল প্যাসকো। তিনি জানান, ২০০৯ সালে এক অসহায় নারীর ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন ৬৭ বছর বয়সী হ্যানকক।

 এর আগে, ২০০৭ সালে ব্রিটেনের বর্তমান জোট সরকারের নতুন শরিক দল থেকে লর্ড ক্রিস রেনার্ড নামে এক এমপি-কে যৌন কেলেংকারির দায়ে বরখাস্ত করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here