Home 1stpage ফ্রান্সের প্রেসিডেন্টের পরকীয়ার খবরের পর ফার্স্ট লেডি হাসপাতালে

ফ্রান্সের প্রেসিডেন্টের পরকীয়ার খবরের পর ফার্স্ট লেডি হাসপাতালে

70
0

ইউরো সংবাদ: ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে এক অভিনেত্রীর পরকীয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ খবর জানা গেল।

ফার্স্ট লেডির কার্যালয় সূত্র জানায়, ‘বিশ্রামের জন্য’ ত্রিয়াবেলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

বিনোদনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ক্লোজার প্রেসিডেন্ট ওঁলাদের সঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়ার খবর ফাঁস করে। ওঁলাদ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি। তবে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সাময়িকীটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন বলে গণমাধ্যমকে জানান। প্রেসিডেন্টের এ সম্পর্কের কারণে দেশে তাঁর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

পেশায় সাংবাদিক ভ্যালেরি ত্রিয়াবেলার ফার্স্ট লেডির মর্যাদা ভোগ করলেও তাঁকে এখানো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি ওলাঁদ। তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করেন।

ত্রিয়াবেলারের আগে রাজনৈতিক সহযোদ্ধা সেগোলেন ঘয়ালের সঙ্গে দীর্ঘদিন একত্রে বাস করতেন ওলাঁদ। সেগোলেন-ওলাঁদ জুটির চার সন্তান রয়েছে। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here