Home 1stpage ফরাসি প্রেসিডেন্টের গোপন প্রণয় ফাঁস, ক্লোজার সাময়িকীর বিরুদ্ধে মামলা হতে পারে

ফরাসি প্রেসিডেন্টের গোপন প্রণয় ফাঁস, ক্লোজার সাময়িকীর বিরুদ্ধে মামলা হতে পারে

72
0
টেলিভিশন ও চলচ্চিত্র তারকা জুলি গায়েত

ইউরো সংবাদ: বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ক্লোজার-এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। একজন অভিনেত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে গত শুক্রবার খবর প্রকাশ করায় পত্রিকাটির ওপর ক্ষুব্ধ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে প্রেমের খবর নাকচ করেননি তিনি।

ক্লোজার-এর সর্বশেষ সংস্করণে সাত পৃষ্ঠা জোড়া এক প্রতিবেদনে ওলাঁদের সঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্র তারকা জুলি গায়েতের প্রণয় চলছে বলে লেখা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি বাসভবন এলিসি প্রাসাদের অদূরে একটি বাড়িতে জুলির সঙ্গে নিয়মিতই রাত কাটান ওঁলাদ। প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে দুজনের ছবিও। ছবিতে ওঁলাদকে হেলমেট পরা অবস্থায় গাড়িতে চড়ে ওই বাড়ির দিকে যেতে দেখা যায়। জুলিকেও পৃথকভাবে ওই বাড়ির দিকে যেতে দেখা গেছে।

৪১ বছর বয়সী জুলি গায়েত টেলিভিশন ও চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনি অন্তত ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রতিবেদনটি প্রকাশের পর বার্তা সংস্থা এএফপিকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, এই প্রতিবেদন প্রকাশ করে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারে আক্রমণ করা হয়েছে। অন্য নাগরিকদের মতো তাঁরও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে।

প্রেসিডেন্ট ওলাঁদ বর্তমানে তাঁর মেয়েবন্ধু সাংবাদিক ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে বাস করছেন। তার আগে রাজনৈতিক সহযোদ্ধা সেগোলেন ঘয়ালের সঙ্গে বিচ্ছেদ ঘটে ওলাঁদের। সেগোলেন-ওলাঁদ দম্পতির চার সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here