Home 1stpage খুলনা মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে লিভ টুগেদারের অভিযোগে ডা. নিরুপম মণ্ডলকে গ্রেপ্তার

খুলনা মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে লিভ টুগেদারের অভিযোগে ডা. নিরুপম মণ্ডলকে গ্রেপ্তার

65
0

দেশের খবর: খুলনা মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে লিভ টুগেদারের অভিযোগে খুমেক হাসপাতালের সার্জারি বিভাগের ডা. নিরুপম মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এক কন্যা সন্তানের জনক ডা. নিরুপম এর আগেও দু’টি বিয়ে করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সোনাডাঙ্গা থানার এস আই জেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে নগরীর বসুপাড়া চিরুনি ফ্যাক্টরি এলাকার একটি ভাড়া বাসা থেকে খুলনা মেডিকেল কলেজের এক ছাত্রী (২২) ও ডা. নিরুপম মণ্ডলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডা. নিরুপম মণ্ডল নিজেকে মুসলমান এবং ছাত্রীকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বিগত তিনমাস ধরে লিভটুগেদার করে আসছিলেন। ডা. নিরুপম ধর্ম পরিবর্তন করে মুসলমান হবে ও ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। প্রতারণার অভিযোগে কেএমসি’র ওই ছাত্রী ও ডা. নিরুপম মণ্ডলকে কেএমপি’র ৭৭ ধারায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই জেলাল হোসেন বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ডা. নিরুপম মণ্ডলের প্রথম স্ত্রী’র সঙ্গে ডিভোর্স হয়েছে এবং দ্বিতীয় স্ত্রী দীপা’র ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। পূর্বে দু’টি বিবাহ থাকার কথা গোপন রেখেই মুসলমান ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন লিভটুগেদার করছিলেন। উল্লেখ্য, গত বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জুয়েল কৃষ্ণ সুরও একই কলেজের এক মুসলিম ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ টুগেদারের ঘটনা প্রকাশ পাওয়ায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

Source: Taza Khobor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here