Home 1stpage বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিত্সকেরা

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিত্সকেরা

64
0
বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড

ইউরো সংবাদ: বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিত্সকেরা। লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চালিত হৃৎপিণ্ডটির নকশা করেছে  ফ্র্যান্সের বায়ো-মেডিকেল সংস্থা ক্যারমেট।

রয়টার্স জানায়, গত বুধবার প্যারিসের জশ পপিদু হাসপাতালে ৭৫ বছর বয়সী এক ফরাসির হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়।

চিকিত্সকেরা জানিয়েছেন, রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং অপারেশনের পর ভালো বোধ করছেন। ক্যারমেটের প্রধান নির্বাহী মার্সেলো কনভিটি বলেন, ‘প্রথম সফল হূিপণ্ড প্রতিস্থাপন করে আমি আনন্দিত। তবে একটি হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর কোনো সিদ্ধান্তে পৌঁছা অত্যন্ত অপরিপক্বতা হবে।’

প্রতিস্থাপিত হৃৎপিণ্ডটির ওজন এক কিলোগ্রামের চেয়ে কিছু কম। এ ওজন সাধারণ যেকোনো হৃৎপিণ্ডের থেকে তিনগুণ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here