Home 1stpage আশ্রয়প্রার্থীদের আবেদন বাছাই কাজে জার্মান সেনাবাহিনী

আশ্রয়প্রার্থীদের আবেদন বাছাই কাজে জার্মান সেনাবাহিনী

63
0

ইউরো সংবাদ: জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে৷ তাদের আবেদনপত্র সামলাতে হিমশিম খাচ্ছে অভিবাসন অফিস৷ প্রক্রিয়াটি দ্রুত করতে এখন ডাক পড়েছে সেনাবাহিনীর৷ তবে এ নিয়ে সমালোচনাও হচ্ছে৷

জার্মানির কোলন শহরে সেনা কার্যালয়ে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবেদনপত্রগুলো যাচাই বাছাইয়ের জন্য কাজে লাগানো হচ্ছে সেনাবাহিনীতে যোগ দেয়া নবীন সদস্যদের৷ জার্মানির কেন্দ্রীয় অভিবাসন অফিসে কাজ করতে ডাক পড়েছে তাদের৷

সেনা সদস্যদের এ কাজে যুক্ত করার ব্যাপারে লেঃ কর্নেল মাইকেল ব্যাক হসকে দায়িত্ব দেয়া হয়েছে৷ তিনি  জানালেন, অভিবাসন অফিসের অনুরোধেই তারা এ কাজটি করছেন৷ এ কাজে ১,৭০০ সেনাকে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

প্রক্রিয়া ত্বরান্বিত করতে দ্বিগুন নিয়োগ

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ এবং এসডিপি জোটের সমঝোতার অন্যতম ইস্যু ছিলরাজনৈতিক আশ্রয়প্রার্থী

তাই তাদের চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করতে হবে৷ এটি জার্মানির শরণার্থীদেরজন্য ভালো খবর বলে মনে করছেন অনেকে৷ তবে অভিবাসন কার্যালয়ের পক্ষে এই সময়ের মধ্যে এই কার্য সম্পাদন করা কঠিন৷

২০১২ সালের চেয়ে এ বছর আবেদনপত্রের সংখ্যা দ্বিগুন হয়েছে৷ গত কয়েক মাস ধরে ১৩০ জন কেন্দ্রীয় পুলিশ কর্মকর্তা এ কাজে নিয়োজিত আছেন৷ এর ফলে এক একটি আবেদনপত্র প্রক্রিয়া হতে গড়ে আট মাস সময় লেগেছে৷ ফলে পর্যাপ্ত কর্মী না পাওয়া পর্যন্ত অভিবাসন অফিস এ কাজে কোনো পরিবর্তন আনছে না৷ অভিবাসন অফিসের প্রধান মানফ্রেড স্মিট ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাদের এখন যে অবস্থা তাতে এই প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না৷ তাই অতিরিক্ত কর্মী প্রয়োজন বলে মনে করেন তিনি৷ তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল সেনারা কি এই কাজের যোগ্য? এর উত্তরে স্মিট জানালেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া দরকার৷

সেনাদের অন্যতম কাজ হবে শরণার্থীদের ছবি তোলা এবং তাদের আঙ্গুলের ছাপ নেয়া৷ তবে শরণার্থী অধিকার সংস্থার কর্মী প্রো আসিল-এর এই পদ্ধতি পছন্দ নয়৷ সামরিক সদস্যরা বেসামরিক নাগরিকদের দায়িত্ব পালন করছে এটা তিনি স্বাভাবিকভাবে নিতে পারছেন না৷ তিনি ডয়চে ভেলেকে জানান, অল্প কিছু ক্ষেত্রে সেনাবাহিনীকে কাজে লাগানো যেতে পারে, কিন্তু বৃহৎ পরিসরে নয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here