Home 1stpage ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

71
0

দেশের খবর: রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্নবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আগামীককাল সোমবার তিনি ডারবান যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। পূর্ব কেপটাউনের কুনু গ্রামে ম্যান্ডেলাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। ১৯১৮ সালের ১৮ জুলাই ওই গ্রামে জন্মেছিলেন তিনি।

শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here