Home 1stpage অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

71
0

ইউরোবিডি২৪নিউজঃ বোমাবাজি ও বাসে আগুন দেয়ার ঘটনায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেল ৩টার দিকে তিনি ঢামেকে পৌঁছান।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। দগ্ধ রোগীদের জন্য যেসব বিদেশি ওষুধ সরকারিভাবে সরবরাহ করা হয় না, প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে সেসব ওষুধের খরচ মেটাবেন বলেও চিকিৎসকদের জানান।

বিরোধী দলের হরতাল-অবরোধে নাশকতার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় নেতা এখন গণহত্যায় নেমেছেন। তিনি বলেন, যেভাবে গাড়িতে আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে, তা তো গণহত্যাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here