Home 1stpage ফাটল ধরলো বচ্চন পরিবারে!

ফাটল ধরলো বচ্চন পরিবারে!

69
0

ইউরোবিডি২৪নিউজঃ  ভাঙনের সুর শোনা যাচ্ছে বচ্চন পরিবারে। বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চন আলাদা সংসার সাজাতে চাইছেন। খবর ইন্ডিয়াটিভি নিউজ।

অমিতাভ-জয়ার একমাত্র পুত্রবধূ তাদের ছেড়ে আলাদা হয়ে যাচ্ছেন। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়িসহ একসঙ্গেই বাস করে আসছেন ঐশ্বরিয়া। কিন্তু শোনা যাচ্ছে, তিনি এখন স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা হতে চাইছেন।

ইন্ডিয়াটিভি নিউজ জানিয়েছে, ঐশ্বরিয়া রাই বচ্চন মনে করছেন, শাশুড়ি জয়া তার সব ব্যাপারেই আগ্রহ দেখাচ্ছেন। এর ফলে তিনি নিজের কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না।

এদিকে, কারো কারো ধারণা, মেয়ে আরাধ্যর জন্মের পর ঐশ্বরিয়া রাই আবারো বলিউডে নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছেন। আলাদা হয়ে নিজের মতো করে মুভিতে কাজ করতে চান তিনি। আর এজন্যই বচ্চন বাড়ি ছাড়ার চিন্তা তার। তবে শেষ পর্যন্ত ঐশ্বরিয়ার চাওয়া পূরণ হয় কি না সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here