Home 1stpage বিয়েতে রাজি না হওয়াতে প্রেমিকাকে এসিড পান করালো প্রেমিক!

বিয়েতে রাজি না হওয়াতে প্রেমিকাকে এসিড পান করালো প্রেমিক!

68
0

ইউরোবিডি২৪নিউজঃ ভারতের উপকূলীয় শহর মুম্বইয়ে ঈর্ষাকাতর এক প্রেমিক তার প্রেমিকাকে এসিড পানে বাধ্য করেছে। এরপর তাকে সাগরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ১৮ বছর বয়সী ওই তরুণীকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইন্ডিয়া টুডে এক রিপোর্টে জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে এসিড পানের কারণে ওই তরুণীর ঠোঁট, মুখমণ্ডল এবং জিহ্বা ঝলসে গেছে। দুজনের মধ্যে বেশ আগে থেকেই প্রণয় ছিল। তবে পারিবারিক আপত্তির কারণে মেয়েটির বাড়ি থেকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিক ক্ষিপ্ত ছিল। কয়েকদিন আগে ছেলেটি মেয়েটিকে মুম্বই সৈকতে তার সঙ্গে দেখা করাতে রাজি করে। পরে সেখানেই তাকে এসিড পানে বাধ্য করা হয়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছেলেটিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here