Home 1stpage বলিউডে আবারও ইমরান-উদিতা রোমান্স!

বলিউডে আবারও ইমরান-উদিতা রোমান্স!

60
0

ইউরোবিডি২৪নিউজঃ বিয়ে করে বলিউডকে এক প্রকার বিদায়ই জানিয়েছিলেন বলিউডের হটগার্ল উদিতা গোস্বামি। তবে দীর্ঘদিন পর ফের ক্যামেরার সামনে দাড়াচ্ছেন এ সুন্দরী। তাও আবার তিনি একা নন সঙ্গে থাকছেন বলিউডের বেষ্ট কিসার ইমরান হাশমিও।
সম্প্রতি মহেশ ভাটের ‘মিস্টেরি গার্ল’ ছবিতে কাজ শুরু করেছেন উদিতা-ইমরান। ছবিতে একজন বেপরোয়া নারীর ভূমিকায় অভিনয় করেছেন উদিতা, যে কিনা নিজের রূপ-সৌন্দর্য-যৌবনের মায়ায় পুরুষকে বশ করে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়। তবে লুট করার বিষয়টি বাদ দিলে নাকি এ চরিত্রটি বাস্তবের সঙ্গে মিলে যায় উদিতার। খোদ নিজে এরকম বক্তব্য দিলে সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। তবে কোন কিছু অপরিষ্কার রাখেননি তিনি। বরাবরের মতো লুকোচুরি না করে পুরো বিষয়টি জানিয়েছেন মিডিয়াকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন বক্তব্য দেন উদিতা।
বলিউডে পা রাখার আগেই নাকি তার রূপের মায়ায় জড়িয়েছে একাধিক পুরুষ। সেসব পুরুষের অনেকের সঙ্গে তার শারীরিক সম্পর্কও ছিল। তাই এমন চরিত্র করতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না উদিতাকে। উদিতার এমন মন্তব্যের বিপরীতে সমালোচনার ঝড় শুরু হয়েছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে বিয়ের পর উদিতার এমন বক্তব্য দেয়ার যৌক্তিকতাই খুঁজে বেড়াচ্ছেন। নিজের বক্তব্যে এ বিষয়ে তিনি আরও বলেন, আমি আসলে সবার সামনে সত্য স্বীকার করতে কখনও বিব্রতবোধ করিনি, করবো না। কারণ, প্রতিটি মুহূর্তই আমার জীবনের অংশ। কোন অংশই আমি বাদ দিতে চাই না। বিয়ের আগে একজন তরুণীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। এতে আমি দোষের কিছু দেখি না। আর আমার সব বিষয়ই স্বামী জানেন। সুতরাং কোন কিছুকে ভয় করি না আমি। তবে আমার বাস্তবের চরিত্রের সঙ্গে মিলে যাওয়ায় এ ছবিটি করতে আমার অনেক সহজ হচ্ছে। এই আর কি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here