Home 1stpage মায়ের জন্য হ্যাপি বার্থডে গাইল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা

মায়ের জন্য হ্যাপি বার্থডে গাইল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা

67
0

ইউরোবিডি২৪নিউজঃ চল্লিশে পা দেয়া ঐশ্বরিয়ার জন্মদিনে তাঁর জন্য `হ্যাপি বার্থডে` গাইল মেয়ে আরাধ্যা।

নিজের পরিবারের সঙ্গে জন্মদিন পালন করার সময় সাংবাদিকদের ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্যা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। ঠিক রাত বারোটার সময় আমার জন্য `হ্যাপি বার্থডে` গেয়েছে আরাধ্যা। গত মাসে `পা`কেও(অমিতাভ বচ্চন) এভাবেই শুভেচ্ছা জানিয়েছিল আরাধ্যা। প্রথমে নিজেকে শুভেচ্ছা জানানোর পর আমাকে শুভেচ্ছা জানায় আরাধ্যা।’

‘আর অভিষেক?’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘এটা অভিষেকের ওপরই ছেড়ে দিচ্ছি আপনাদের জানানোর জন্য। অভিষেক আমাকে একটা উপহার দিয়েছে। কিন্তু আমার কাছে ওর দেওয়া সেরা উপহার আরাধ্যা।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্ম ঐশ্বরিয়ার। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী হন তিনি। ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গয়া’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ ১৯৯৭ সালে। ২০০৭-এ বিয়ে করেন অভিষেককে। আর মেয়ে আরাধ্যর জন্ম ২০১১ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here