Home 1stpage TALAASH ও KHILADI 786 এর লড়াই ! কে এগিয়ে, আমির না অক্ষয়?

TALAASH ও KHILADI 786 এর লড়াই ! কে এগিয়ে, আমির না অক্ষয়?

67
0

অক্ষয় কুমারের ‘ খিলাড়ি ৭৮৬’ কে নিয়ে সকলেরই প্রত্যাশা ছিল বরাবরই বেশি। ধারণা করা হচ্ছিল যে, আমির খানের ’তালাশ’ মুভিটিকে ছাড়িয়ে যাবে খিলাড়ি ৭৮৬ কিন্তু প্রকৃতপক্ষে তালাশ মুভিটিকে TOP MOVIE OF THE CHART থেকে নামানো গেলনা কিছুতেই। INTERNATIONAL BUSINESS CHART এ প্রথম সপ্তাহের ব্যবসায় দ্বিতীয় স্থান অধিকার করেছে খিলাড়ি ৭৮৬। আর প্রথম স্থান জুড়ে আছে তালাশ মুভিটি।
USA BOX OFFICE এ খিলাড়ি ৭৮৬ এর ব্যবসা খুব একটা জমে ওঠেনি যেখানে তালাশ ছবিটির ব্যবসা তখন তুঙ্গে। ১১ দিনে ১৬১ স্ক্রিন থেকে মোট ১৩.০৫ কোটি রুপি আয় করেছে তালাশ যেখানে খিলাড়ি ৭৮৬ এর আয় ১.২৫ কোটি রুপি ভারতের ১১৪টি স্ক্রিন থেকে।
খিলাড়ি ৭৮৬ এর চেয়ে তালাশের করিনা-আমির-রানীর ত্রিমুখী রহস্যময় জুটি এগিয়ে আছে UK, AUSTRALIA, NEWZEALAND BOX OFFICE এও। INTERNATIONAL BOX OFFICE থেকে খিলাড়ি ৭৮৬ এর সংগ্রহ ২.৭৪ কোটি রুপি ($504,715) আর তালাশ সংগ্রহ করেছে ৪.৪৫ কোটি রুপি ($819,765)। দ্বিতীয় সপ্তাহে ৩৫ কোটি রুপি সংগ্রহ করে INTERNATIONAL MARKET-এ BLOCKBUSTER HIT MOVIE প্রমাণিত হয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই হিন্দি মুভিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here