Home Community France ফ্রান্সে ছাতক দোয়ারা বাজারের নতুন কমিটি

ফ্রান্সে ছাতক দোয়ারা বাজারের নতুন কমিটি

70
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

 নুরুল ওয়াহিদ,ফ্রান্স :

ফ্রান্সস্থ ছাতক দোয়ারা সমাজ কল্যান সংস্হার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।  প্যারিসের গার দো নর্ডের স্হানীয় হলে কালা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক কামাল আহম্মেদের পরিচালনায় সভায় প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব ,রাজনীতিবিদ ডঃ আব্দুল মালেক ফরাজী । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মজিবুর রহমান,মোঃ আতাউর রহমান মান্নান, নিজামুল ইসলাম, হাবিবুর রহমান, রফিক আলী,ইমরান আহম্মেদ ,খায়ের মিয়া,সহ অনেকে।

বক্তারা বাংলাদেশে সিলেটের ছাতক দোয়ারা বাজার এলাকার সাধারন মানুষের কল্যানে সহযোগিতার পাশাপাশি এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেন। তারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের লেখা পড়াতে আর্থিক সহযোগিতার সিদ্বান্ত নেন।

আলোচনা সভাশেষে আনুষ্ঠানিক ভাবে নজরুল ইসলামকে সভাপতি, সুজন মিয়াকে সাধারন সম্পাদক ও রফিক আলীকে কোষাধ্যক করে ৩৩ সদস্য বিশিষ্ট ছাতক দোয়ারার নব নির্বাচিত কাযর্করী কমিটি ঘোষনা করেন প্রধান অতিথী ।নব নির্বাচিত কমিটি  ও সকলের সাথে একাত্বতা প্রকাশ করে আগামীদিনে ফ্রান্সে ছাতক দোয়ারা বাসীর কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here