Home 1stpage সানি লিওনের ভাইরাস!

সানি লিওনের ভাইরাস!

70
0

ইউরোবিডি২৪নিউজঃ পর্নো ছবি ছেড়ে বলিউডে নাম লিখিয়ে একের পর এক চমকই দেখিয়ে যাচ্ছেন সানি লিওন। এবার তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি। ভাইরাস সঙ্গী হয়েছে তার। আর এ কারণে তাকে খোঁজার ক্ষেত্রে সাবধানে থাকতে বলা হচ্ছে তার ভক্তদের।

তবে এ সাবধানতা বাস্তবের সানিকে খোঁজার জন্য নয়। ইন্টারনেটে তাকে খোঁজার ক্ষেত্রেই দেখাতে বলা হয়েছে। কারণ সানি লিওনকে যখন কেউ ইন্টারনেটে খুঁজে বেড়ান তার জন্য তখন ওত পেতে থাকে ভয়ঙ্কর সব ভাইরাস! সমপ্রতি ইন্টারনেট বিষয়ক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে এ তথ্য। যেসব তারকাকে খুঁজলে কম্পিউটার ম্যালওয়ার বা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের নিয়ে প্রতিবছরই ম্যাকাফির গবেষকরা তৈরি করেন এই তালিকা। যে তালিকায় এ বছর বলিউডের সবচেযে ঝুঁকিপূর্ণ তারকাদের মধ্যে প্রথমেই আছেন সানি লিওন। তারপর আছেন পুনম পাণ্ডে, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও বিদ্যা বালান। সুতরাং এরপর থেকে সানি লিওনকে খোঁজার আগে সাবধান থাকা ভাল। অন্তত কম্পিউটারে ইন্টারনেট সিকিউরিটি বা অ্যান্টি ভাইরাস না থাকলে প্রিয় এই তারকা থেকে দূরে থাকাই উত্তম হবে ভক্তদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here