Home 1stpage আত্মহত্যার চেষ্টা করলেন লাক্স সুপারস্টার মম!

আত্মহত্যার চেষ্টা করলেন লাক্স সুপারস্টার মম!

75
0

ইউরোবিডি২৪নিউজঃ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন। মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি আছেন। ডা. আব্দুল কাদের শেখের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।

পরকীয়ার কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন মম। এমনি খবর দিয়েছে দেশের একটি অনলাইন দৈনিক।

প্রেম ও দাম্পত্যের টানাপোড়নের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন অভিনেত্রী মম। বুধবার মমর আত্মহত্যা প্রচেষ্টার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে বলে দাবি পত্রিকাটির।

জানা যায়, কিছুদিন ধরেই নাট্য পরিচালক শিহাব শাহিনের সঙ্গে অভিনেত্রী মমর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিলো। সে সূত্রেই স্বামী এজাজ মুন্নার সঙ্গেও সম্পর্কের টানাপোড়ন চলছিল। দুদিকের চাপ সামলাতে না পেরে মম আত্মহত্যাকেই সমাধান মনে করেন।

হাসপাতাল সূত্র জানা গেছে, শিহাব শাহিনই অভিনেত্রী মমকে হাপাতালে ভর্তি করান।

তবে, শিহাব শাহিন মমর সঙ্গে কোনো ধরণের সম্পর্কের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। একই সাথে, মমকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রসঙ্গটিও বেমালুম অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, অভিনেত্রী মম ও নাট্যপরিচালক এজাজ মুন্না দীর্ঘদিন প্রেম করার পর ২০১০ এর ৩১ মার্চ বিয়ে করেন।

এজাজ মুন্না অভিনেত্রী তাজিন আহমেদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ত্যাগ করে মমকে বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here