Home 1stpage ১৬ মার্চ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে মুন্সিগঞ্জের...

১৬ মার্চ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে মুন্সিগঞ্জের মোহাম্মদ শাকিল(ইন্নালি….রাজিউন)

80
0

ইউরোবিডি24নিউজ:গত ১৬ মার্চ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কোয়াজুল নাটালের নঙ্গোমাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে মোহাম্মদ শাকিল (২২) (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বাংলাদেশে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মিরকাদিমের রামগোপাল পুর গ্রামে।


সেখানকার একজন ব্যবসায়ী জানিয়েছেন, সন্ধ্যা সাতটার সময় একদল ডাকাত শাকিল এর ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি শেষে আরো বেশি টাকার জন্য বেশ কয়েকবার ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অধিক রক্তক্ষরণ এর কারণে তার মৃত্যু হয়েছে বলে সেখানকার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।


এই নিয়ে চলতি বছরে দক্ষিণ আফ্রিকাতে ২০ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here