Home 1stpage দক্ষিণ আফ্রিকায় লাশের সারিতে যোগ হলো রেমিটেন্স যোদ্ধা মোঃদেলোয়ার হোসেন(ইন্না লি….রাজিউন)

দক্ষিণ আফ্রিকায় লাশের সারিতে যোগ হলো রেমিটেন্স যোদ্ধা মোঃদেলোয়ার হোসেন(ইন্না লি….রাজিউন)

72
0


ইউরোবিডি24 সংবাদ : আবারো দক্ষিণ আফ্রিকায় লাশের সারিতে যোগ হলো হতভাগা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মোঃদেলোয়ার হোসেন এর নাম। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গার মে ফ্লাওয়ার নামক স্থানে গতকাল রাতে (০৬_০৩_২০১৯ ) নিজ ব্যবসা প্রতিষ্টানে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন দেলোয়ার হোসেন নামের এক বাংলাদেশি ব্যবসায়ী (ইন্না লি….রাজিউন)। সেই সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সফিকুল আলম শাহেদ নামের তার এক ঘনিষ্ঠ আত্মীয়। শফিকুল আলাম শাহেদ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ফেনী সদর, থানার উত্তর চনুয়া গ্রামে। তার পিতার নাম নূর আহমেদ ।আহত শফিকুল আলম শাহেদ এর বাড়ি ফেনীর শিবপুরে।


গতকাল রাতের (০৬_০৩_২০১৯ ) কোন এক সময় দোকানের ওয়াল ভেঙ্গে ডাকাতদল দোকানে প্রবেশ করে‌। এই সময় দেলোয়ার হোসেনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আশেপাশের অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীরা ডাকাতের গুলিতে আহত সফিকুলকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here