Home Community Italy ২০১৩ সালে ইতালির পাদোভায় নির্মিত শহীদ মিনারে এবারও পালিত হবে ২১শে ফেব্রুয়ারি।

২০১৩ সালে ইতালির পাদোভায় নির্মিত শহীদ মিনারে এবারও পালিত হবে ২১শে ফেব্রুয়ারি।

70
0

জাকির হোসেন সুমন, ইতালি :

সবুজের ঘাসে গেরা একটু উঁচু পাহাড় ,নিরিবিলি পরিবেশে দূর থেকে থাকলেই চোখে পরে দাঁড়িয়ে আছে আমাদের  ভাষা  আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। প্রবাসে বসবাস করেও এমন একটি শহীদ মিনারে থাকলেই মনে পরে সেই সব বীর  সৈনিকদের,যারা আমার দেশের মাতৃভাষার জন্য দিয়েছিলেন প্রাণ। যাদের কারণে আজকে আমার মুখের ভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে পারি।
ইত্যালীর পাদোভা শহরের পাশেই ছোট্ট একটি শহরের নাম কমুনে দি কাদুনেগে।২০১২ সালে একজন ইঞ্জিনিয়ার কে দিয়ে আর্কিটেক্ট করে স্থানীয় প্রসাশনের নিকট আবেদন করা হয়। এবং এক বছরের পরেই ২০১৩ সালে সবুজবাংলা এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় সালাউদ্দিন খছরু,সাইদুর রহমান ফকরুল ,আব্দুর রহমান মজুমদার কামরুল ও স্থানীয় শহরের তৎকালিন মেয়র এর সহযোগিতার ফলে নির্মিতি হয়েছে এই শহীদ মিনার।

শহীদ মিনার নির্মিত করতে ভোগাতে হয়েছে নানান প্রতিকূলতা।শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন মিলান কনসুলেট এর কনসাল জেনারেল রাজিনা আহমেদ ও স্থানীয় শহরের মেয়র।

পাদোভা শহর থেকে এই শহীদ মিনারটি একটি দূরে অবস্থান হওয়াতে প্রবাসীরা একটি হতাশ হলেও স্থানীয় প্রবাসীরা এই শহীদমিনারটি রক্ষণাবেক্ষন করছেন ভালো ভাবেই। আসছে একুশে ফেব্রয়ারি। ভাষা শহীদদের স্মরণ করতে পরিষ্কার করে যথাযোগ্য পর্যাদায় পালন করা হবে অমর একুশে এমনটাই জানালেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here