Home 1stpage প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনদিনের সফরে জার্মানি পৌছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনদিনের সফরে জার্মানি পৌছেছেন।

70
0

জার্মানির মিউনিখ থেকে ফাতেমা রহমান রুমা:

ইউরোবিডি24নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনদিনের সফরে জার্মানির মিউনিখে পৌঁছেছেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম কোন বিদেশ সফর। ২০১৪ সালে নির্বাচনের পর তিনি প্রথমবার বিদেশ সফরে গিয়েছিলেন মিয়ানমার। জার্মানির এই রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হিসেবে প্রধান মন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তাঁর সাথে রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান মন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে মিউনিখের উদ্দেশে রওয়ানা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here