Home Community France সোহেল রানা ও নাজমুল হোসেন সায়মনের উপর হামলায় প্যারিসে প্রতিবাদ সভা

সোহেল রানা ও নাজমুল হোসেন সায়মনের উপর হামলায় প্যারিসে প্রতিবাদ সভা

75
0


ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি’র সাংবাদিক সোহেল রানা ও ক্যামেরা পারসন নাজমুল হোসেন সায়মনের উপর স,ন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সদস্যরা।

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি  মিলনায়তনে  অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক নওয়াজ খান।

অল ইউরোপীয়ান প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নয়ন মামুন, আজিজুর রহমান, শাহ সুহেল, নুরুল আলম, রুহুল আমীন, মিজানুর রহমান, মোস্তাফা মিয়া সহ ফ্রান্স প্রবাসী বিভিন্ন  বাংলা গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের আটক করে বিচারের সম্মুখীন এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্র তৈরী করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, সাংবিাদিকদের আক্রমন করে তাদের কন্ঠরোধ করা যাবে না। এ ধরনের কাজ যারা করে তাদের চিহ্নিত করতে হবে। যে কোন ধরনের অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ সাংবাদিকরা করবে। আজ তাদের কারনেই বিভিন্ন অনিয়ম সরকারের নজরে আসছে। এ কারনেই দোষীদের শস্তি নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here