Home 1stpage কনস্টেবলের সঙ্গে পালিয়েছে ধর্ষকগুরুর কন্যা হানিপ্রিত

কনস্টেবলের সঙ্গে পালিয়েছে ধর্ষকগুরুর কন্যা হানিপ্রিত

68
0

Gurmeet-Ram-Rahim-With-Haoneypreetআন্তর্জাতিক: ভারতের আলোচিত ধর্ষকগুরু ডেরা সাচ্চা সৌধাপ্রধান গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রিত ইনসান ছেড়ে পালাতে পারেন সন্দেহে নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তবে এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, হানিপ্রিত পুলিশের এক কনস্টেবলের সঙ্গে পালিয়ে গেছেন।

এদিকে সোমবার হরিয়ানার পঞ্চকুলা জেলা থেকে সতপাল সিংহ নামে এক ক্যামিস্টকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ তদন্ত দল। হানিপ্রিতকে সহযোগিতা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চকুলার সেক্টরে টোয়েন্টিতে সতপালের ওষুধের দোকান রয়েছে। ২৫ আগস্ট হারিয়ানাজুড়ে তাণ্ডব চালানোর পেছনে তার ভূমিকা ছিল বলে দাবি করেছে পুলিশ। সতপালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে হানিপ্রিতের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে সামাজিকমাধ্যমে হানিপ্রিত স্বাক্ষরিত একটি চিঠি ছড়িয়ে পড়েছে। গত ২৫ আগস্ট লেখা এ চিঠিতে বলা হয়েছে, ফতেহাবাদের পুলিশ কনস্টেবল বিকাশের সঙ্গে হানিপ্রিত যাচ্ছেন। তবে পুলিশ হানিপ্রিতের চিঠিকে ভুয়া বলে ধারণা করছে। চিঠিটি প্রকাশ্যে আসার পর থেকে হানিপ্রিতের নাম আর মুখে আনছেন না ধর্ষকগুরু। অথচ কয়েকদিন আগেই তাকে নিজের কাছে রাখার আবেদন করেছিলেন গুরমিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here