Home Community news 1st page স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

67
0

spn ইউরোবিডি কমিউনিটি সংবাদ: উৎসব মুখর পরিবেশে স্পেন প্রবাসীরা ঈদ উল আযহা উদযাপন করেছে। স্পেনের মাদ্রিদের প্রাণ কেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রায় ১০ হাজার প্রবাসীদের উপস্থিতিতে গোটা এলাকা মিলন মেলায় রুপ লাভ করে। শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবই আমেজে। তবে, গ্রীষ্মকালীন ছুটি থাকায় এবারের ঈদ প্রবাসী শিশু কিশোরদের মধ্যে বেশ উৎসাহ এবং একটা উৎসব আমেজ দেখা যায়।

অনেকে সপরিবারে লম্বা ছুটিতে দেশে রয়েছেন। এই ঈদে কেনাকাটার চেয়ে পশু কুরবানি নিয়ে ব্যস্ত থাকেন বেশি। যদিও স্পেনের আইনে প্রকাশ্যে পশু কুরবানির দেয়া যায় না। তবে মাংস ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশীরা কুরবানিতে অংশ নেন।

স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল সাড়ে ৮টায় কয়েক হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এই মসজিদে নামজ আদায় করেন, বাংলাদেশ দূতাবসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি এক প্রতিক্রিয়ায় স্পেন প্রবাসী সকল মুসলমান ভাই বোনদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, কমার্সিয়াল কাউন্সিলার নাভিদ শফিউল্লাহ।

প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮ টা আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৯টা ৩০ মিনিটে। ঈদ জামাতে সামাজিক, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। নামাজ শেষে সাংবাদিকদের মাধ্যমে দূতাবাস মিনিস্টার ও হেড অব চ্যান্সরি হারুন আল রাশিদ বলেন, সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই দেশ ও নিজেদের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান।

বাংলাদেশে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক বলেন, সুন্দর ও গঠনমূলক কমিউনিটি বিনির্মাণে সকল বাংলাদেশীদের এক প্লাটফর্মে থাকার তাগিদ দেন।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সহ সভাপতি জাকির হুসেন, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, বাংলাদেশ প্রেস ক্লাব অব স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, সহ সভাপতি জাহিদুল হক মাসুদ, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান, সহ সভাপতি খায়রুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক ছানুর মিয়া ছাদ, গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি মোঃ সেলিম, সম্পাদক আবুল কাশেম, গ্রেটার নোয়াখালী সমিমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি মানিক মিয়া, মুন্সিগঞ্জ সমিতির সভাপতি গোলাম মোস্তফা জাহাঙ্গীর, কুমিল্লা সমিতির সভাপতি রুবেল মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here