Home Community France বাংলাদেশে ফ্রান্স প্রবাসী অপু আলমের কনিষ্ঠ পুত্র প্রীতম এর ইন্তেকাল -ইন্নালিল্লাহি….রাজিউন।

বাংলাদেশে ফ্রান্স প্রবাসী অপু আলমের কনিষ্ঠ পুত্র প্রীতম এর ইন্তেকাল -ইন্নালিল্লাহি….রাজিউন।

63
0
FB_IMG_1500086600045
বাম থেকে অপু আলমের ছোট ছেলে প্রিতম।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ফ্রান্স থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস বাংলার সম্পাদক  অধ্যাপক অপু আলম এর ছোট ছেলে ফ্রান্সের নাগরিক প্রিতম আলম অন্তু (৬) শুক্রবার রাত অনুমান ১১.১৫ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শিশু প্রিতমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ওফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল হাসান সেলিম ও সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।জানা যায়, শুক্রবার সকাল ৯ টায় সামান্য জ্বর ও বমি নিয়ে প্রিতম কে কুমিল্লা মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে প্রিতমের প্যাথলজিক্যাল পরীক্ষা সকাল ১০টায় করলেও রিপোর্ট দেয় বিকাল ৬টায়। রিপোর্টে চিকিৎসক প্রিতমের শরীরে পটাশিয়ামের শূণ্যতা উল্লেখ করে দ্রুত ঢাকা নেওয়ার নিদের্শ দেন। পরে সন্ধ্যা পৌনে ৭টায় রওনা করে প্রিতমকে এ্যাম্বুলেন্সে ঢাকা স্কয়ার হাসপাতালের নেওয়া হলে রাত সোয়া ১১টায় ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।

এঘটনায় প্রিতমের আত্মীয়স্বজনরা হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। উল্লেখ্য গত ২২ জুন স্ত্রী ও ২ ছেলে কে নিয়ে ফ্রান্স থেকে দেশে আসেন অধ্যাপক অপু আলম।প্রিতমের মৃত্যুতে ফ্রান্স কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here