Home 1stpage জনপ্রিয়তায় হলিউডের নামিদামি তারকাদের হার মানালেন প্রিয়াঙ্কা!

জনপ্রিয়তায় হলিউডের নামিদামি তারকাদের হার মানালেন প্রিয়াঙ্কা!

75
0

images বিনোদন: 

হলিউডে টিভি সিরিজ দিয়ে এই অর্জন শুরু। এরপর হলিউডের চলচ্চিত্রে অভিনয়, ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া, জনপ্রিয় টক শোতে অংশ নেওয়া ও লালগালিচায় উপস্থিতিসহ এই সব  কিছুরই অনুভূতি তিনি স্পর্শ করে ফেলেছে ইতোমধ্যেই। তার জনপ্রিয়তা, অভিনয় ও উষ্ণতায় মুগ্ধ হয়ে এখন পশ্চিমে সবার মুখে মুখে তারই চর্চা চলছে।

এবার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা। হলিউডের নামিদামি তারকাদের পাশাপাশি স্থান পেয়ে বেশ খুশি এই অভিনেত্রী। এখানে তার অবস্থান ৫৫ নম্বরে।

তালিকায় প্রিয়াঙ্কার নিচে আছেন টম হ্যাঙ্কস, লিওনার্ডো ডিক্যাপ্রিও, জনি ডেপ, ব্র্যাড পিট, ‘অ্যাভেঞ্জার্স’ তারকা স্কারলেট জোহানসন, জেনিফার অ্যানিস্টন, ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসনের মত তারকারাও । শুধু তা-ই নয়, তালিকায় ভারতীয় একমাত্র তারকা তিনিই।

এদিকে ২০১৭ সালের ২৬ মে মুক্তি পাবে হলিউডে প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘বেওয়াচ’। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এই ছবির ট্রেইলার। এতে এক মুহূর্ত দেখা গেছে তাকে। সেথ গর্ডন পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেক্সান্ড্রা ড্যাডারিও প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here