Home Community France মিজানুর রহমান সুমনের নামাজে জানাজা বুধবার

মিজানুর রহমান সুমনের নামাজে জানাজা বুধবার

66
0

 

FB_IMG_1467572675625ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্স প্রবাসী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মিজানুর রহমান সুমন ৩ জুলাই রবিবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১ টা ৫৭ মিনিটে প্যারিসের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহিরাজিউন)।

২৮ রমজানে উবারভিলিয়ে বাংলাদেশী জামে মসজিদে পূর্ব নির্ধারিত ফেনী জেলা সমিতির ইফতার মাহফিলে মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে কমিউনিটির ব্যক্তি বর্গের উপস্থিতিতে মসজিদ কমিটির পক্ষ থেকে আগামী বুধবার মরহুম মিজানুর রহমানের জানাজার নামাজের দিন ধার্য করা হয়। তবে ঈদ হওয়া না হওয়ার উপর নির্ভর করছে সময়। বুধ বার ঈদ হলে ১১ টা ৩০মিনিটে এবং ঈদ না হলে জোহর নামাজের পর অনুষ্ঠিত হবে মরহুমের জানাজা।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানিগঞ্জের অধিবাসী মিজানুর রহমান দীর্ঘ দিন যাবৎ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here