Home Community France সাংবাদিক এনায়েত সোহেল’র পিতার দাফন সম্পন্ন

সাংবাদিক এনায়েত সোহেল’র পিতার দাফন সম্পন্ন

75
0

suhel pitaইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের  প্রবাসী বাংলাদেশী সাংবাদিক এনায়েত সোহেল’র পিতার দাফন সম্পন্ন ।  বিয়ানীবাজার  পৌরশহরের কসবা শেরাইগুষ্টির বাসিন্দা বিয়ানীবাজারের সুপ্রাচীন এম ই বিদ্যালয় এর  সাবেক শিক্ষক  প্রবীণ মুরুব্বী মনির উদ্দিন (ময়না মিয়া’র মৃত্যুতে সিলেট বাসী একজন আদর্শবান মানুষকে হারিয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ মুরুব্বী মনির উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই মুরুব্বীর বয়স হয়েছিল ৮৮ বছর। বৃহস্পতিবার বিকেল ৫ঃ৪৫ মিনিটের সময় কসবা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মনির উদ্দিন মৃত্যুকালে স্ত্রী নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here