Home Community France ফ্রান্স আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সুইডেন আওয়ামী লীগের অভিনন্দন

ফ্রান্স আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সুইডেন আওয়ামী লীগের অভিনন্দন

65
0

AL FR 11ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্স আওয়ামী লীগের তৃ-বার্ষিক সম্মেলন ২০১৬ দির্ঘ্য প্রত্যাশার পর সম্পন্ন হয়। ৮ই মে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের  সভাপতি  অনিল দাস গুপ্ত ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের  সাধারন সম্পাদক এম এ গনি। সম্মেলন কে কেন্দ্র করে ফ্রান্স আওয়ামীলীগের সর্ব স্থরের নেতা কর্মীদের মাঝে ছিলো বিশেষ উৎসাহ উদ্দীপনা।

সম্মেলনে জনাব মহসিন খান লিটন সভাপতি, জনাব দেলওয়ার হোসেন কায়েস  সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক ডা: ফরহাদ আলী খান, সহসভাপতি মহিউদ্দিন লিটন, যুগ্মসাধারন সম্পাদক মাসুম বারী, সুইডেন আওয়ামী পরিবারের পক্ষ হতে ফ্রান্স আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রানঢালা অভিনন্দন জানান। যোগ্য নেতৃত্ব নির্বাচিত করায় ফ্রান্স আওয়ামীলীগের সকল নেতা কর্মীদেরও আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনে ক্ষেত্রে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য সুইডেন আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অনিল দাসগুপ্ত ও সাধারন সম্পাদক  এম এ গনিকে ধন্যবাদ জানান।

আগামীতে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে, তার সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নব নির্বাচিত কার্যকরী কমিটি আগামি দিনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন, এটাই সুইডেন আওয়ামীলীগের একান্ত প্রত্যাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here