Home Scroll_Head_Line তুরস্ক আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

তুরস্ক আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

75
0

04132016_12_TURUSHKO_ALইউরোবিডি কমিউনিটি সংবাদ: তুরস্কের ইস্তাম্বুল শহরে তুরস্ক আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের নির্দেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামিম হক তুরস্ক আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসাবে জনাব এম এ ফারুক প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসাবে হাজী আল আমিনের নাম ঘোষনা করেন। সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের শ্রদ্ধেয়ভাজন সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত ও সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামিম হককে আন্তরিক ধন্যবাদ ও সঠিক সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তুরস্ক আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি জনাব এম এ ফারুক প্রিন্সকে এবং সাধারণ সম্পাদক হাজী আল আমিনকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। নব গঠিত কমিটি আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের নির্দেশনায় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

ডেনমার্ক আওয়ামীলীগের পক্ষ থেকে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, তাইফুর ভুঁইয়া, রুবেল হাসনাত, জাহিদ হোসেন কামরুল এবং ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দীন, খোকন মজুমদার, জাহিদ বাবু, মোহাম্মদ শহীদ, নাসির উদ্দিন সরকার, নাসরু হক, যুগ্ম সম্পাদক নঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সাইফুল আলম সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম কিবরিয়া শামীম, মোহাম্মদ সেলিম, মহিলা সম্পাদক তানিয়া সুলতানা। আরও অভিন্দন জানিয়েছেন ডেনমার্ক ছাত্রলীগ, ডেনমার্ক স্বেচ্ছাসেবক লীগ ও ডেনমার্ক যুবলীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here