Home Community UK প্রবীন রাজনীতিবিদ সুলতান শরীফ এর ৭৫ তম জন্ম উত্সব পালন

প্রবীন রাজনীতিবিদ সুলতান শরীফ এর ৭৫ তম জন্ম উত্সব পালন

73
0

01282016_01_SULTAN_SHARIF-272x300 ইউরোবিডি কমিউনিটি সংবাদ:  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি , প্রবীন রাজনীতিবিদ জনাব সুলতান শরীফ এর ৭৫ তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগোষ্টি জনাব সুলতান শরীফ এর ৭৫ তম জন্ম উত্সব পালন করেন। উত্সবে জনাব সুলতান শরীফকে অসংখ্য প্রিয়জন জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , যুগ্ম সম্পাদক আনোয়ারউজ্জামান চৌধুরী , রিয়াজ আহমেদ , জনাব মারুফ এর নেতৃত্বে শুভেচ্ছা জানানোর মাধ্যমে জন্মদিনের উত্সব শুরু হয়।

এর পরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী , যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকরুল ইসলাম মধু ,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান , সহসভাপতি আজহার আহমেদ ,যুগ্ম সম্পাদক জামাল খান , যুক্তরাজ্য ছাত্রলীগ সাধারণ সম্পাদক ভুইয়া সজীব ,যুক্তরাজ্য মহানগর ছাত্রলীগ এর সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক মামুন , যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদ খান , বাংলাদেশ মিশন যুক্তরাজ্য , বাংলাদেশ বিমান , ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া , যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি সাজিয়া স্নিগ্ধা , সেক্যুলার ফোরাম ফর বাংলাদেশ এর জনাব আনসার , যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ আওয়ামী আইনজীবী পরিষদ এর ব্যরিস্টার মঞ্জু , বাংলা টিভি এর পক্ষে মিল্টন রহমান , চ্যনেল আই এর পক্ষে ফয়সল চৌধুরী শোয়েব , মাইনরটি রাইটস এর পুস্পিতা গুপ্ত সহ সমাজের অসংখ্য মানুষ। প

রবর্তিতে সৈয়দ রেখা ফারুক এর সঞ্চালনায় জন্মদিন উত্সবকে গান ,কবিতা ও নাচ এর মাধ্যমে রাঙিয়ে তুলে স্তানীয় শিল্পীরা। পরে জন্মদিনের কেক কাটা হয়। শুভেচ্ছা বক্তব্যে সবাই জনাব সুলতান শরীফের দীর্ঘায়ু ,সুস্থ জীবন কামনা করেন। ভবিষতে নতুন প্রজন্মকে দিক নিদের্শনা দেওয়ার জন্য সুলতান শরীফের মত প্রবীন রাজনীতিবিদদের দীর্ঘ জীবন দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here