Home Scroll_Head_Line গ্রেটার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটির :

গ্রেটার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটির :

63
0

01192016_02_WASHINGTON_BNPবিশ্বজুড়ে বাংলা:  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১৬ ও ১৭ জানুয়ারী ভার্জিনিয়ার ২০১৬ হিলটন এমবাসি সূইট, এসবার্নে দু দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটের কমিটি গঠনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কতৃক দায়িত্বপ্রাপ্ত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব এহসানুল হক মিলন ওয়াশিংটন ডিসির বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনার ডঃ আশরাফ আহমেদ কে সভাপতি এবং এজেএম হুসাইনকে সাধারন সম্পাদক করে সর্বসম্মতিক্রমে গ্রেটার ওয়াশিংটন ডিসির কমিটি ঘোষনা করেন এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি পুর্ণাংগ কমিটি করার জন্য অনুমোদন প্রদান করেন।

জনাব মিলন সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য গ্রেটার ওয়াশিটন ডিসির সকল নেতাকর্মী এ শুভান্যুধায়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং নতুন কমিটিকে সহযোগিতা ও সমর্থন প্রদান করে ঔক্যবদ্ধভাবে একটি শক্তিশালী ব্নিপি গঠনে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। বিশেষ করে কমিটি গঠনে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার জন্য পূর্ববর্তী কমিটির সভাপতি জনাব শরাফত হোসেন বাবুসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here