Home Community France ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রান্স ছাত্রদল সভাপতি মোঃ ফজলুল করিম শামীমের শুভেচ্ছা

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রান্স ছাত্রদল সভাপতি মোঃ ফজলুল করিম শামীমের শুভেচ্ছা

64
0

12243559_1086962267989133_800483363599940896_nইউরোবিডি কমিউনিটি সংবাদ:  দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রান্স ছাত্রদলের সভাপতি মোঃ ফজলুল করিম শামীম  ১ জানুয়ারি, ২০১৬ইং শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মী ও বিএনপি পরিবারের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 উক্ত বিবৃতিতে ফ্রান্স ছাত্রদল সভাপতি মোঃ ফজলুল করিম শামীম বলেন “আমার প্রাণপ্রিয় সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবউজ্জ্বল ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

ছাত্রদলের তৃণমূলের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় সকল নেতা কর্মী ও বহির্বিশ্বের সকল ছাত্রদল নেতা কর্মীদের এবং বিএনপি পরিবারকে  ফ্রান্স ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।  রাজপথের দাবানল হিসেবে ছাত্রদলের কঠোরতম ভূমিকায়  সরকারের পতন নিশ্চিত হবেই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here