দেশের খবর: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লবসহ ১১ ব্যক্তিকে আজ রোববার অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
রাজধানীর রামপুরার টিভি ভবনের পেছনে কুঞ্জবন এলাকার একটি অফিস থেকে আজ ভোরে তাঁদের আটক করা হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ১৪টি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, কী কারণে ওই অফিসে পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র রাখা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।






















