Home 1stpage ১৪ই জুলাই ফ্রান্সের জাতীয় উৎসব ফেত্‌ নাসিওনাল্‌

১৪ই জুলাই ফ্রান্সের জাতীয় উৎসব ফেত্‌ নাসিওনাল্‌

73
0
 

ইউরো সংবাদ:   ফ্রান্সের জাতীয় উৎসব (ফরাসি: Fête Nationale ফেত্‌ নাসিওনাল্‌; ইংরেজি ভাষায়: Bastille Day) প্রতি বছর ১৪ই জুলাই উদযাপন করা হয়। ফ্রান্সের সাধারণ মানুষের মুখের ভাষায় এটি ল্য কাতর্জ জুইয়ে (le quatorze juillet) অর্থাৎ ১৪ই জুলাই নামে পরিচিত। এই উৎসবে ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাটিকে স্মরণ করা হয়। ঐ ঘটনাটিকে ফরাসি বিপ্লব ও আধুনিক ফ্রান্সের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।   ফ্রান্সের রাষ্ট্রপতির সম্মুখে প্যারিসের শঁজেলিজে এভেনিউতে ১৪ই জুলাই সকালে উৎসব শুরু হয়। একোল পলিতেকনিক, একোল স্পেসিয়াল মিলিতের দ্য সাঁ-সির, একোল নাভাল, ইত্যাদি বিদ্যালয়ের ক্যাডেটদের কুচকাওয়াজ, সাধারণ সৈন্যদের কুচকাওয়াজ, সাঁজোয়া গাড়ির বহর, ইত্যাদি চলতে থাকে। উপরে আকাশে পাত্রুই দে ফ্রঁসের বিমানগুলি উড়ে যায়। সম্প্রতি ফ্রান্সের মিত্রদেশের সৈন্যরাও এই কুচকাওয়াজে অংশ নেবার আমন্ত্রণ পান।   এই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি সাধারণত দেশের অবস্থা সম্পর্কে একটি সাক্ষাৎকার দেন এবং ছোট অপরাধীদের ক্ষমা করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here