Home Community UK নিউপোর্ট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

নিউপোর্ট যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

69
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিউপোর্ট যুবলীগের উদ্যোগে নিউপোর্ট নিউ লাহুর রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিউপোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মো: ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য মনসুর আহমেদ মকিস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মো: আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নিউপোর্ট আওয়ামীলীগ, বিশেয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেইন খাঁন সভাপতি প্রজন্ম ৭১ নিউপোর্ট শাখা, বিশেয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিম আহমেদ।

আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য যুবলীগের সদস্য নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ মো: শাফি কাদির, জাস্টিসস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ নিউপোর্ট শাখার সেক্রেটারী এম এ রউফ, যুক্তরাজ্য যুবলীগের সদস্য আবুল কালাম মুমিন, নিউপোর্ট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, আব্দুল হক, আশরাফুল ইসলাম, শাহজান মিয়া শাওন, রহিম, বাবুল, চুরুক মিয়া, সুমন আলী প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here